ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

ঈশ্বরদীতে পণ্যবাহী ট্রাক চাপায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  7:52 PM

news image

পাবনার ঈশ্বরদীতে একটি ভ্যানকে চাপা দিয়েছে মালবোঝাই একটি ট্রাক। এতে দু’জন নিহত হয়েছেন।  সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার দাশুড়িয়া-মুলাডুলি মহাসড়কের সড়ইকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,

ঘটনার সময় একটি মাল বোঝাই ট্রাক মুলাডুলি থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সড়ইকান্দি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম