ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

ইয়াংস্টার মিরাজ-আফিফ ব্যাটিং তান্ডবে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  1:06 AM

news image

আফগানিস্তানে বিপক্ষে ৫০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই সময়ে ব্যাট হাতে ঘুরে দাঁড়ান মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে বাংলাদেশকে চার উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। এই রান করতে তারা সবকটি উইকেট হারায়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৯.১ ওভারে ৩৫ রান দিয়েছেন তিনি। এছাড়া তাসকিন, সাকিব ও শরিফুল যথাক্রমে ২টি করে উইকেট নিয়েছেন। অন্য একটি উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ। জয়ের জন্য ব্যাট করতে নেমে ৫০ রানের আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের পর একই ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। পাঁচ বলে তিন রান করে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম। বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। ১৫ বলে ১০ বলে মুজিব উর রহমানের বলে আউট হন সাকিব আল হাসান। এর পর ৮ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপর্যয়ে আফগান বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। শেষ পর্যন্ত আফিফ হোসেন ৯৩ ও মেহেদি হাসান মিরাজ ৮১ রানে অপরাজিত থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম