ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে বাংলাদেশ ও নেদারল্যান্ডের হৃদরোগ বিশেষজ্ঞের ভার্চুয়াল মতবিনিময়

#

২৫ মে, ২০২৪,  5:09 PM

news image

ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার ঢাকার মিরপুরে গত ২৩ মে রাত আটটায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে QFR Technology বিষয়ক একটি অনন্য ও ব্যতিক্রমধর্মী চিকিৎসা সম্পর্কিত সায়েন্টিফিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ও নেদারল্যান্ডের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। আইবিবি পিএলসি-এর বোর্ড অব ডিরেক্টরস এর ভাইস চেয়ারম্যান ও আইবিএফ নির্বাহী কমিটির চেয়ারম্যান, বাংলাদেশের প্রথিতযশা তরুণ চিকিৎসক ও বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডাঃ তানভীর আহমেদের পরিচালনায় বাংলাদেশের পক্ষ থেকে দেশের খ্যাতিমান কার্ডিওলজিস্টদের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান প্রফেসর (ডা:) কাজী শহিদুল আলম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো: কামরুল হাসান, হাসপাতাল কমিটির সদস্য ব্যারিস্টার আবু সাঈদ মোহাম্মদ কাশেম উপস্থিত ছিলেন। বাংলাদেশের শীর্ষ স্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞগণ (এনআরবি-ব্রিটিশ কার্ডিয়াক বিশেষজ্ঞ) অনলাইনে সংযুক্ত ছিলেন। কার্ডিয়াক বিশেষজ্ঞগণ কর্তৃক কার্ডিয়াক চিকিৎসার চলমান পদ্ধতি'র (ইনভ্যাসিভ প্রসিজারসহ) কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। বাংলাদেশে এই প্রথম ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে QFR technology ব্যবহারের মধ্য দিয়ে সঠিক ও নিখুঁতভাবে রিং পরানো হচ্ছে। এই সংক্রান্ত আরো দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে সম্মানিত কার্ডিওলজিস্টগণ বিস্তারিত আলোচনা করেন। দুরত্বকে পেছনে ফেলে ডিজিটাল পদ্ধতির কল্যাণে বিশেষজ্ঞগণ পরস্পরকে কাছাকাছি অবস্থানের মাধ্যমে জ্ঞান বিনিময় করতে সক্ষম হয়েছেন। এই সেমিনারটির মাধ্যমে উভয় দেশের চিকিৎসকদের QFR Technology প্রয়োগ সংক্রান্ত পারস্পরিক মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম