ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ইসরায়েলি ড্রোনকে ‘বাচ্চাদের খেলনা’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৪,  4:42 PM

news image

পশ্চিমা গণমাধ্যমের খবর মতে শুক্রবার ইরানের ইসফাহান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও একই শহরে তিনটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে। তবে তেহরানের কর্তারা আরো দাবি করেছে, বাইরের দেশ থেকে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। সেই হামলার বিষয়ে মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের এসব ড্রোন বাচ্চাদের খেলনার মতো।  আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘গত (শুক্রবার) রাতে যা ঘটেছে তা মোটেও হামলা নয়।’ তার মতে, ইসরায়েল তাদের স্বার্থে কোনো রকম আঘাত করেনি, তাই ইরানও কোনো নতুন প্রতিক্রিয়া দেখাবে না। তবে ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তার তাৎক্ষণিক জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলে ট্রু প্রমিজ নামে চালানো হামলা কেবল সতর্কতামূলক ছিলো বলেই দাবি করেন আমির-আব্দুল্লাহিয়ান। তারা দাবি করেছেন, হাইফা ও তেলআবিবে হামলা চালানোর সক্ষমতা ইরানের আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম