ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসফাকের জায়গায় বিসিবির পরিচালক রুবাবা দৌলা

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৫,  9:53 PM

news image

বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হয়েছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। কিন্তু বিসিবির নির্বাচনের পর রাতেই সিদ্ধান্ত বদলায় এনএসসি। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় ইসফাকের। তার পরিবর্তে মঙ্গলবার (০৭ অক্টোবর) করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বিসিবির পরিচালক পদে মনোনয়ন দিয়েছে এনএসসি। রুবাবা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন। ক্রীড়াজগতে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। বিসিবিতে যোগদানের পর নারী বিভাগের দায়িত্ব নিতে পারেন রুবাবা। এর আগে, বিসিবি নির্বাচনের পর ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে এনএসসির পক্ষ থেকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসফাক আহসানের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেছিলেন, ‘আগামীকাল (আজ) আমরা নতুন একজন পরিচালক নিয়োগ দেব। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সে কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম