ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানের সঙ্গে চুক্তি এখন আগের চেয়ে অনেক কঠিন: সাবেক মার্কিন আলোচক

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে, ২০২৬,  5:05 PM

news image

ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক অ্যালান আয়র। তিনি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির সময়কার মার্কিন আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ফারসি ভাষাতেও দক্ষ। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়র বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে ‘পিছিয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন, তা হয়তো ‘ভুল বোঝাবুঝি বা অতিরঞ্জন’ হতে পারে। তার মতে, বর্তমান আলোচনার শুরুতেই ইরান তাদের সব উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাতে রাজি হয়েছিল—এমন দাবি বিশ্বাসযোগ্য নয়। তিনি আরও বলেন, প্রকাশ্যে আমরা দুই পক্ষ থেকে যেসব কথা শুনছি, তার অনেকটাই বাস্তবতার সঙ্গে মিলছে না। তার মতে, উভয় পক্ষই জনসমক্ষে এমন বক্তব্য দিচ্ছে, যা আলোচনার প্রকৃত অবস্থার প্রতিফলন নয়। আয়রের মতে, ২০১৫ সালে ইরানের নেতৃত্ব তুলনামূলকভাবে মধ্যপন্থি ছিল, যার ফলে তখন চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছিল। কিন্তু বর্তমানে তেহরানের নেতৃত্ব অনেক বেশি কট্টরপন্থি ও শক্ত অবস্থানে রয়েছে। ফলে আলোচনা আরও জটিল হয়ে উঠেছে। এখন শুধু পারমাণবিক কর্মসূচি নয়, হরমুজ প্রণালিতে নিরাপত্তার মতো অতিরিক্ত ভূরাজনৈতিক ইস্যুও আলোচনায় যুক্ত হয়েছে। এজন্য বর্তমান পরিস্থিতিকে আরও কঠিন বলে মনে করছেন তিনি। তার ভাষায়, এই ইরানি প্রশাসনের সঙ্গে সমঝোতা করা এখন অনেক, অনেক বেশি কঠিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম