ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  5:12 PM

news image

উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভ্রমণ করা মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র। যেখানে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নির্দেশিকা জারি করে। এই পরামর্শে আমেরিকান জাহাজের ক্যাপ্টেনদের, ইরানি বাহিনীকে মার্কিন জাহাজে ওঠার অনুমতি না দেয়ারও আহ্বান জানানো হয়। এই নির্দেশিকার মানে হলো, ‘এই জলপথে চলাচলকারী মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক সমুদ্র থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে, যাতে নৌচলাচলের নিরাপত্তার সাথে আপস না হয়। হরমুজ প্রণালীতে পূর্ব দিকে যাতায়াতের সময়, জাহাজগুলোকে ওমানের আঞ্চলিক সমুদ্রের কাছাকাছি যাতায়াত করার পরামর্শ দেয়া হচ্ছে।’ শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর এই সুপারিশগুলো আসে। কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান বাগাড়ম্বরপূর্ণ আলোচনা এবং হুমকির ফলে দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। আল জাজিরা বলছে, বিশ্বব্যাপী শিপিং লেন এবং বাণিজ্যিক জাহাজ ঐতিহাসিকভাবে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির সম্মুখীন হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক সংঘাতের সময়, উভয় দেশই বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করেছিল যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিতি পায়। সম্প্রতি, ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরাইল-সংযুক্ত জাহাজের উপর হামলা শুরু করে, এই অভিযানের লক্ষ্য ছিল গাজায় ইসরাইলের গণহত্যা যুদ্ধের অবসান ঘটানো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম