ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

ইরাকে মার্কিন দূতাবাসসংলগ্ন গ্রিন জোনে ড্রোন, গুলি চালাল বিমান প্রতিরক্ষা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  11:23 AM

news image

রাজধানী বাগদাদের গ্রিন জোনের আকাশে অজ্ঞাত একটি ড্রোন লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ছিটকে আসা স্প্লিন্টারের আঘাতে একজন আহত হয়েছেন। তবে ড্রোনটির ধরন বা কারা এটি পরিচালনা করছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ইরাকি সামরিক সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্যাম্প অনার থেকে গ্রিন জোনের ওপর ড্রোনটি শনাক্ত করা হয়। এরপর লক্ষ্যবস্তুর দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা সম্ভব হয়নি। বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এই গ্রিন জোনে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা এবং ইরাকি সরকারি দপ্তর অবস্থিত। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদরা এই এলাকায় বাস করেন।   গত ৮ এপ্রিল ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাগদাদে এ ধরনের ঘটনা এই প্রথম। যুদ্ধ শুরুর পর থেকে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থ ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রও এসব গোষ্ঠীর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে, যাতে কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন। এদিকে, মঙ্গলবারের এ ঘটনার সময় গোলাগুলি ও ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। সূত্র: আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম