ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

ইভিএমে এখনো আস্থা আসেনি, দিনের ভোট দিনেই হবে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২২,  1:05 PM

news image

ইভিএম ব্যবহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এমন তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও দিনের ভোট দিনেই হবে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৪ মে) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভায় কথা হয়েছে। তবে, ইভিএমে এখনও আস্থা আসেনি।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, দিনের ভোট দিনেই হবে। নির্বাচনকে প্রহসনে রূপ দেয়ার ইচ্ছে নেই।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে কোনোরকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনোরকম চাপের মুখে মাথা নত করছি না, করবো না। ইভিএম নিয়ে ৪ থেকে ৫টি মিটিং করেছি। পুরোপুরি আস্থা পাইনি এখনও। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি পেলে ১০ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, সিইসি কিংবা ইসি সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেই এমন কথা বলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম