ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইতিহাদে জয় দিয়ে ডি ব্রুইনেকে বিদায় জানাল ম্যানসিটি

#

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২৫,  4:42 PM

news image

ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনে আগেই জানিয়ে দিয়েছিলেন চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। যার ফলে মঙ্গলবার (২০ মে) ছিল ডি ব্রুইনের সিটির মাঠে শেষ ম্যাচ। ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।  ম্যাচে শুরুর একাদশ থেকেই ছিলেন ডি ব্রুইনে। তবে ৬৯তম মিনিটে তাকে উঠিয়ে নেন পেপ। মাঠ ছাড়ার আগে ডি ব্রুইনেকে সংবর্ধনা দেয় পুরো দল। তার আগে ম্যাচের ১৪তম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন ওমর মারমাউস। ৩০ গজ দূর থেকে গোল করেন মিশরীয় এই তারকা। মৌসুমের সেরা গোলের তালিকায় নিশ্চিত যা জায়গা করে নেবে। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্ডো সিলভা। আর দ্বিতীয় হাফে ডি ব্রুইনের বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেজ ৮৯তম মিনিটে সিটির শেষ গোলটি করেন। তবে বাড়ানো সময়ের শেষ মিনিটে এক গোল শোধ দেয় বোর্নমাউথ। মাঝে দুই দলই ১০ জনে পরিণত হয়। ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার কোভাসিচ। আর ৭৩তম মিনিটে কুক লাল কার্ড দেখলে বোর্নমাউথও দশ জনে পরিণত হয়। এদিকে বোর্নমাউথকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত করল সিটিজেনরা। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আসছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে সিটির দরকার ১ পয়েন্ট। আগামী সপ্তাহে ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যান সিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম