ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

ইডেন কলেজের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  2:38 PM

news image

ইডেন কলেজের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। তবে তদন্ত কমিটিতে কারা আছেন ও কত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি কলেজ প্রশাসন। অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, ২৫ সেপ্টেম্বর চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে কলেজ প্রশাসনের পক্ষ থেকে। কমিটিতে থাকা চারজন শিক্ষক সংঘর্ষের কারণ খতিয়ে দেখছেন। তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সহসভাপতি তিলোত্তমা সিকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম