ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

ইংল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টেস্ট: ছিটকে গেলেন স্টোকস

#

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০২৪,  5:17 PM

news image

ওল্ড ট্রাফোর্ডে বুধবার থেকে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্টের আগে সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাকে বাদ দিয়েই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকসের পরিবর্তে এই সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন অলি পোপ। তার সহকারী করা হয়েছে হ্যারি ব্রুককে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দলে আরও দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্রাউলিও ইনজুরির কারণে নেই একাদশে। তার জায়গায় খেলবেন ড্যান লরেন্স। দলে ফিরেছেন ম্যাথিউ পটস। আছেন পেসার মার্ক উডও। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন শোয়াইব বশির। সবশেষ সিরিজে ইংলিশরা ৩-০ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায়।

প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ:

ড্যান লরেন্স, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথিউ পটস, মার্ক উড ও শোয়েব বশির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম