ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ইংল্যান্ডের বিপক্ষে বাবরের শতকে দাপুটে জয় পাকিস্তানের

#

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২২,  3:49 PM

news image

এশিয়া কাপে মাঠে নামার আগে দারুণ ফর্মে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে এশিয়া কাপের মঞ্চে অফফর্মের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন এই ক্রিকেটার। পুরো এশিয়া কাপের ৬ ম্যাচে করতে পেরেছেন মোটে ৬৮ রান। কেবল রানখরা নয় বাবরকে নিয়ে সমালোচনার অন্যতম কারণ ছিল এই ক্রিকেটারের স্ট্রাইক রেটও। অবস্থা এমন দাড়িয়েছিল যে বাবরকে আসন্ন বিশ্বকাপে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেওয়ার আলোচনাও উঠছিল। তবে সব সমালোচনার উত্তর ব্যাট হাতেই জবাব দিয়েছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অধিনায়কের দুর্দান্ত শতকে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। করাচিতে ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তোলে ইংলিশরা। ইংল্যান্ডের পক্ষে দুই ওপেনার ৪২ রানের জুটি গড়তেই বিদায় নেন অ্যালেক্স হেলস (২৬ রান)। তিনে নেমে ডেভিড মালান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। ইংলিশদের অন্য ওপেনার ফিল সল্ট করেন ৩০ রান। মিডল অর্ডারে অধিনায়ক মঈন আলীর ২৩ বলে ৪টি করে চার-ছয়ে অপরাজিত ৫৫ রানের পাশাপাশি বেন ডাকেটের ৪৩ এবং হ্যারি ব্রুকের ১৯ রানে বিশাল সংগ্রহ পায় ইংলিশরা।পাকিস্তানের পক্ষে শাহনেওয়াজ দাহানি এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে রানের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকেন বাবর ও রিজওয়ান। প্রথম ৬ ওভারের মধ্যে ৫৯ রান তুলে ফেলেন দুইজন। যেখানে বেশি আগ্রাসী ছিলেন রিজওয়ানই। ৩০ বলে নিজের ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১২ ওভারের মধ্যে দলীয় শতরান পায় পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বাবর অবশ্য শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন। ৩৯ বলে নিজের ফিফটি পূরণ করেন তিনি। তবে এরপরই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বাবর। পরবর্তী ফিফটি করেন মাত্র ২৩ বলে। ৬২ বলে ৯ চার ও ৫ ছয়ে শতক পূর্ণ করেন বাবর। শেষ পর্যন্ত ৬৬ বলে ১১ চার ও ৫ ছয়ে ১১০ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন বাবর। অন্য প্রান্তে রিজওয়ান ৫১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৮৮ রানে অপরাজিৎ থাকেন। এই জয়ে ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষে ১-১ সমতা বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম