ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

আয়া দিয়ে প্রসূতির সিজার, অতঃপর…

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২২,  8:22 PM

news image

ফরিদপুরে একটি প্রাইভেট হাসপাতালে আয়া দিয়ে প্রসূতির সিজারের ঘটনা ঘটেছে। এ সময় নবজাতকের কপাল কেটে ফেলা হয়েছে। আশঙ্কজনক অবস্থায় ওই নবজাতককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। পরে ওই প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে ক্লিনিকটি। জানা গেছে,

শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত আল-মদিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শনিবার সকালে সিজারের জন্য ভর্তি হন রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার রুপা বেগম। সকাল ৮টায় প্রসূতিকে সিজার করান হাসপাতালের আয়া চায়না রহমান। সিজারের সময় নবজাতকের কপাল ও চোখের একটি অংশ কেটে ফেলা হয়। এতে মারাত্মকভাবে ক্ষতি হয় নবজাতকের। পরে তার কপালে নয়টি সেলাই দেওয়া হয়। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সেখানে উপস্থিত হয় পুলিশের একটি দল। এ সময় চায়না রহমান নামের সেই আয়া ও ক্লিনিকের মালিক পলাশ মোল্যাসহ তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে হাজির হন সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা। ক্লিনিক চালানোর প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং আয়াকে দিয়ে সিজার করানোর অপরাধে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। সদর সার্কেলের এএসপি সুমন রঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।  রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ। -সূত্র: বাংলাদেশ প্রতিদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম