ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আশা জাগিয়েও হেরে গেলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  5:14 AM

news image

আফগানিস্তান-বাংলাদেশের পুরো ম্যাচজুড়েই মনে হচ্ছিল কোন টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। প্রতি বলে বলেই টানটান উত্তেজনায় পরিপূর্ণ ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে আফগানদের কাছে হেরে এশিয়া কাপ যাত্রায় হোচট খেলো টাইগাররা। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ৭ উইকেটের জয় তুলে নেয় আফগানরা। বলায় যায় এক প্রকার হেসে-খেলেই ম্যাচ জিতেছে রশিদ-নবিরা। ইনিংসের শুরুতে আফগান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ১১ রান করে সাজঘরে পাঠান  স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে। এরপর হজরতউল্লাহ জাজাই ইনিংসকে বড় করার চেষ্টা করলেও মোসাদ্দেকের বলে লেগ বিফোরের কবলে পড়ে ২৩ রান করে মাঠ ছাড়েন। তৃতীয় উইকেট হিসেবে মোহাম্মদ নবী দ্রতু ফিরে গেলে কিছুটা চাপে পড়ে আফগানরা। তবে পরবর্তীতে সে চাপকে জয় করে মাঠ ছাড়েন দুই ব্যাটার ইব্রাহিম জাদরান এবং নাজিবুল্লাহ জাদরান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম