ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

আলোচনার জন্য প্রস্তুত, তবে আগ্রাসনের বিরুদ্ধে জবাব হবে কঠোর : ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৬,  4:40 PM

news image

জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, তেহরান আবারও জানিয়েছে যে, তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সমাধান চায়, তবে সামরিক পদক্ষেপ নেয়া হলে আত্মরক্ষায় কঠোর জবাব দেবে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা এমনকি সীমিত আঘাতও ‘আগ্রাসন’ হিসেবে বিবেচিত হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ‘সীমিত হামলার সম্ভাবনা’ বিবেচনা করছেন বলে মন্তব্য করার পর তেহরানের পক্ষ থেকে এ সতর্কবার্তা এলো। এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, আগ্রাসন মানে আগ্রাসনই। যেকোনো রাষ্ট্র তার স্বাভাবিক আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আগ্রাসনের জবাব দেবে। আমরাও তাই করব। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম