ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া মুখোমুখি আজ

#

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২২,  4:34 PM

news image

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে শেষ যে চার দল এখনও লড়াইয়ে টিকে আছে, সেগুলোর মধ্যে দুটি দলই সেমিতে এসেছে টাইব্রেকারের মাধ্যমে। আর সেই দুটি দলই হল- আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের নকআউট ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও ফল অমীমাংসিত থাকলে টাইব্রেকারের মাধ্যমে খেলার তা নির্ধারণ করা হয়। বিশ্বকাপে টাইব্রেকারের এই প্রস্তাব প্রথম তোলা হয় ১৯৭০ সালে। তবে এটা পাস হতে হতে লেগে যায় আট বছর।  ১৯৭৮ বিশ্বকাপে প্রথম নকআউটে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়। তবে সেবার বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়েনি। প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে।  সেই থেকে শুরু করে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের ৩৪টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনাই আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার। এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে।  আজও তাই ম্যাচ টাইব্রেকারে যেতেই পারে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন, সেই পরিসংখ্যানও তাই ঘাঁটাঘাঁটি চলছে। চলুন দেখা যাক টাইব্রেকারের দুই দলের পারফরম্যান্স-

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৪:৩ নেদারল্যান্ডস, ২০২২, কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা ৪:২ নেদারল্যান্ডস, ২০১৪, সেমিফাইনালে

আর্জেন্টিনা ২:৪ জার্মানি, ২০০৬, কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা ৪:৩ ইংল্যান্ড, ১৯৯৮, শেষ ষোলো

আর্জেন্টিনা ৪:৩ ইতালি, ১৯৯০, সেমিফাইনাল

আর্জেন্টিনা ৩:২ যুগোস্লাভিয়া, ১৯৯০, কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া ৪:২ ব্রাজিল, ২০২২, কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া ৪:৩ রাশিয়া, ২০১৮, কোয়ার্টার ফাইনাল

ক্রোয়েশিয়া ৩:২ ডেনমার্ক, ২০১৮, শেষ ষোলো

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম