ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

আয়বার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিতের আহ্বান অন্তর্বর্তী সরকারের কাছে

#

১২ ডিসেম্বর, ২০২৪,  10:49 PM

news image

ইয়াছির আরাফাত খোকন, প্যারিস, ফ্রান্স : ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে প্যারিসের আয়েবা সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা  আনন্দ–উল্লাসের সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করেন। অনুষ্ঠান পরবর্তী এক আলোচনা সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আয়বা। প্রবাসীদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা । ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকা থেকেই প্রাপ্তি সহজীকরণ করার দাবি জানান, জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড কার্যক্রম চালু করা,জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বিদেশে অবস্থানরত মিশন ও কনসুলেটে সেবা মান বৃদ্ধি করা, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের সিন্ডিকেট ভেঙে দিয়ে টিকিটের  সঠিক মূল্য রাখার জন্য বাংলাদেশ সরকারের  কাছে জোরালো পদক্ষেপ আশা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। সংগঠনের সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনুর  পরিচালনায় অনুষ্ঠানে সহসভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন ও বাংলাদেশ কো–অর্ডিনেটর তানবির সিদ্দিকীসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা যোগ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম