ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে কিশোরের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২২,  8:29 PM

news image

লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকায় যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় এমরান হোসেন (১৯) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বুধবার সকালে কিশোরের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। । এমরান হোসেন উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের বেপারিবাড়ির রিকশাচালক আবু তাহেরের ছোট ছেলে। এ দিন দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার স্বজন ও ইউপি সদস্য মুরাদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিনমজুর এমরান মঙ্গলবার ঢাকায় যাওয়ার জন্য তার মা কহিনুরের কাছে এক হাজার টাকা চান। এ টাকা দিতে না পারায় সে তার মা ও পরিবারের লোকজনের ওপর ক্ষুব্ধ হন।  এরই জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের বসতঘরের পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বুধবার সকালে রায়পুর থানার এসআই আবদুল আলীম এমরানের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই ঘটনাস্থলে এসআইকে পাঠানো হয়েছে। পরে এমরানকে তাদের বসতঘরের পাশের আমগাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম