ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৬,  4:52 PM

news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, শহীদ আবু সাঈদের রক্ত জাতির ওপরে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছিল। কিন্তু তার শাহাদাতের দুই বছর অতিক্রান্ত হলেও রক্তের দায় শোধ হয়নি। আজ বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ বার্তায় এ কথা জানান চরমোনাই পীর। রেজাউল করীম বলেন, চব্বিশের জুলাইয়ের এই দিনে পুলিশের বুলেটের সামনে আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিল, তখন তিনি বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। সব ধরনের অনিয়ম ও স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের জন্য বুক পেতেছিলেন। তিনি বলেন, পতিত স্বৈরাচারের বিচার হয়নি। সবচেয়ে আফসোসের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে গৃহীত গণভোটের রায়কে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। আজকের এই দিনে সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। চরমোনাই পীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে; অন্যথায় জাতি হিসেবে সব বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হতে হবে। আবু সাঈদসহ জুলাইয়ের সব শহীদের মাগফিরাত এবং জান্নাতে তাদের উঁচু মর্যাদা কামনা করে শোকাহত শহীদ পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন রেজাউল করীম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম