ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

আফ্রিকার চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে জিম্বাবুয়ে

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৫,  10:40 AM

news image

নামিবিয়াকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল জিম্বাবুয়ে। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয় আফ্রিকা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটা জিম্বাবুয়ে-নামিবিয়া। এদিন জিম্বাবুয়ের জয় ঠেকাতে শেষ ওভারে ১১ রানের কম দিলেই চলতো নামিবিয়ার। তবে জয়ের জন্য জিম্বাবুয়ের লাগল মাত্র দুটি বল । নামিবিয়ার পেসার রুবেন ট্রুমপেলমান পাঁচটি ডেলিভারির তিনটিই যে ছিল অবৈধ। তাতে বৈধ দুই বলে ১৪ রান তুলে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। লওরেন স্টিনক্যাম্প (২৭ বলে ৪০) ও অধিনায়ক গেরহার্ড এরাসমাসের (৩২ বলে ৩৮) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৭ রান তোলে নামিবিয়া। পেসার রিচার্ড এনগারাভা ৪ ওভারে ২৬ রান তিন উইকেট নেন তিনি। রান তাড়ায় ২৯ রানে ব্রায়ান ব্রেনেটকে হারায় জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় উইকেটে তাদিওয়ানাশে মারুমানি-ডিয়ন মায়ার্সের ৮৮ রানের জুটিই জয়ের ভিত গড়ে দেয়। ৩৩ বলে ৪৪ রান করা মায়ার্স আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ৬১ বলে ৭৪ রানের ইনিংস খেলা মারুমানি। মায়ার্সের উইকেটের পরের ডেলিভারিতেই গোল্ডেন ডাক মেরে ড্রেসিংরুমের পথ ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। এরপর পাঁচে নামা রায়ার্ন বার্ল ১২ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসে ৪ বল আর ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম