ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীর গুলি, ৬ মুসল্লি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৪,  9:03 PM

news image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত শহরে একটি মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র এক ব্যক্তি। সোমবারের (২৯ এপ্রিল) এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। চীনের সংবাদসংস্থা জিনহুয়া আফগান সরকারের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি'র উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছে। সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় নৃশংস এই হামলার ঘটনাটি ঘটে।মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মতিন কানি লিখেছেন, ‘এই বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও একজন আহত হয়েছেন।’ নিহতরা সবাই বেসামরিক নাগরিক, কানি আরও যোগ করেছেন। কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম