আধুনিক বাংলায় প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
০২ জুন, ২০২৬, 11:01 AM
NL24 News
০২ জুন, ২০২৬, 11:01 AM
আধুনিক বাংলায় প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
সম্প্রতি অনলাইন পত্রিকা ˆদনিক আধুনিক বাংলায় সংবাদমাধ্যমে আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে দুদকে অভিযোগ, সম্পদের পাহাড়, শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে| উক্ত সংবাদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর সদস্য (বিতরণ ও পরিচালন) জনাব আব্দুর রহিম মল্লিক সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা একপাক্ষিক, যাচাইবাছাইবিহীন এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ| প্রকাশিত সংবাদের তারিখে জনাব আব্দুর রহিম মাল্লিক নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন| কিন্তু প্রতিবেদনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর তথ্য| সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতার নুন্যতম নীতিমালা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ করা প্রয়োজন হলেও এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি| ফলে সংবাদটি একতরফা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়| এই ধরনের ভিত্তিহীন ও যাচাইবিহীন সংবাদ শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করে না, বরং তার পরিবার, সহকর্মী এবং সামাজিক অবস্থানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে| জনাব আব্দুর রহিম মল্লিক দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন| তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ যথাযথ তদন্ত ও প্রমাণ ব্যতিরেকে সংবাদ আকারে প্রকাশ করা ন্যায়সঙ্গত নয়| আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে প্রকাশিত সংবাদের তথ্যগত অসঙ্গতি সংশোধন এবং প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানাচ্ছি| উল্লেখ্য, দুর্নীতি করেছে এ ধরনের চূড়ান্ত দাবি তখনই করা উচিত যখন তার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ বা সরকারি সিদ্ধান্ত থাকে| তাই সংবাদটি ভিত্তিহীন, যাচাইবিহীন ও প্রমাণিত নয়|