ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

আদাবরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২৪,  7:57 PM

news image

রাজধানীর আদাবরের বেড়িবাঁধে কেমিক্যাল ড্রামের লিকেজ থেকে নিঃসরিত বিষাক্ত গ্যাসে কবির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কবির লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। তিনি আদাবর এলাকায় মামাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার (১১জুন) সকাল ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামাতো ভাই রুহুল আমিন জানান, গত কয়েকদিন আগে কবির ঢাকায় তার বাসায় বেড়াতে আসেন। সকালের দিকে আদাবর বেড়িবাঁধে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় রাস্তায় একটি দোকানের পাশের কয়েকটি কেমিক্যালের ড্রাম কে বা কারা রেখে যায়। এ সময় ওই কেমিক্যালের ড্রাম থেকে নিঃসরিত গ্যাসে পথচারীদের কয়েকজন অসুস্থ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। তার ভাইও এই গ্যাসের গন্ধে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তার ভাই আর বেঁচে নেই। চিকিৎসকের বরাত দিয়ে কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম