ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

আজ শহীদ মিনারে ফরিদা পারভীনকে সর্বস্তরের শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

#

বিনোদন প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:09 PM

news image

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সংগীতশিল্পী। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার তেজকুনি পাড়া মসজিদে ফরিদা পারভীনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেয়া হবে ‘অচিন পাখি’ গানের স্কুলে। সকাল সাড়ে ১০টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে শিল্পী, কলাকুশলীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। পরে সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেয়া হবে কুষ্টিয়ায়। সেখানে পৌর কবরস্থানে মা–বাবার কবরের পাশে দাফন করা হবে ফরিদা পারভীনকে। বাংলা লোকসংগীত ও বিশেষ করে লালন গানের প্রচার-প্রসারে ফরিদা পারভীনের অবদান সর্বজনস্বীকৃত। ক্যারিয়ারের শুরুতে নজরুলসংগীত ও আধুনিক গান গাইলেও জীবনের বেশিরভাগ সময় তিনি লালন সাঁইয়ের গানকে ছড়িয়ে দিতে ব্যয় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম