ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আজ মুখোমুখি দক্ষিণ কোরিয়া-ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২২,  4:28 PM

news image

মরুর দেশ কাতারে ফুটবল বিশ্বকাপের শেষ আটে ইতোমধ্যেই আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও ফ্রান্স জায়গা করে নিয়েছে। বাকি দলগুলো কারা হচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে বুধবার (৭ ডিসেম্বর) পর্যন্ত। সোমবার (৫ ডিসেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে দিবাগত রাত ১টায় এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে আসা ব্রাজিল। নক-আউটের ম্যাচে মাঠে নামবেন সেলেসাও পোস্টারবয় নেইমার। ব্রাজিল দলের কোচ তিতে এমনটিই নিশ্চিত করেছেন। তবে সেলেসাওদের হেক্সা স্বপ্ন ভাসিয়ে দেওয়ার জন্য সন হিউং মিনরাও প্রস্তুত।

ব্রাজিল গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরে যায়। সেই ম্যাচে দলের অধিকাংশ ফুটবলারকে বিশ্রামে রেখেছিলেন তিতে। অন্যদিকে শেষ ম্যাচে পর্তুগালকে ২-১ গোল ব্যবধানে চমক দিয়ে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নক-আউটে উঠে আসে দক্ষিণ কোরিয়া। যদিও এটিই বিশ্বমঞ্চে কোরিয়ার সবশেষ ১১ ম্যাচের মধ্যে একমাত্র জয়। বিশ্বমঞ্চে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। দুই দলের সাত দেখায় সেলেসাওরা ছয়বার জিতেছে আর ১৯৯৯ সালে একবার জয় দেখেছে এশিয়ার পরাশক্তিরা। বিশ্বমঞ্চে দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত কোনো আমেরিকান দলকে হারাতে পারেনি। দলগুলোর সঙ্গে ছয়বারে দেখায় ৪টি পরাজয় ও দুটি ড্র রয়েছে এশিয়ার দলটির। অন্যদিকে বিশ্বমঞ্চে সেলেসাওদের সবশেষ ১০ ম্যাচে ৪টিতে হার, একটি ড্র ও ৫টি জয় রয়েছে। ২০১০ সালে বিশ্বমঞ্চে শেষ ষোলোয় জায়গা পেয়েছিল কোরিয়ানরা। তবে উরুগুয়ের সঙ্গে ২-১ গোল ব্যবধানে হেরেই বিদায় নেয় দেশটি। আর নক-আউটের নিয়মিত দাবিদার সেলেসাওরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম