ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ প্রথমবার অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর ও প্রতিমন্ত্রী শামা

আজ থেকে ছুটি শুরু, স্কুল বন্ধ থাকবে ৩৬ দিন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  11:05 AM

news image

পবিত্র রমজান ও অন্যান্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি। এটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৩৬ দিন ছুটি থাকবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০২৫ সালের ৩০ ডিসেম্বরের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো। এতে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর বুধবার রোজার মাসের পুরোটাই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। গতকাল বুধবার নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন বৃহষ্পতিবার থেকেই স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়। কলেজ ও মাদ্রাসা রোজায় আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। এদিন সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজাজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন। মাধ্যমিক পর্যায়ের স্কুলে আজ বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম