ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

আগুন লাগা বিমান রক্ষা ও যাত্রীদের সুরক্ষার কৌশল দেখালো বেবিচক

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৪,  10:31 PM

news image

কোনো বিমানে যদি হটাৎ আগুন ধরে যায় তাহলে কিভাবে এবং কত দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রন এবং যাত্রীদের নিরাপদে বের করে আনা যায় তারই একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রতি দুই বছর পরপর যে মহড়া করার নির্দেশনা দেয়া রয়েছে তারই অংশ হিসেবে আজ রবিবার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর এ এফ এম আতিকুজ্জামান। মহড়াই দেখানো হয়, ৫০ জন যাত্রী নিয়ে একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডান পাশের ইঞ্জিনে আগুন লাগে এবং তখনই শুরু হয় বিমানের আগুন নেভানো ও যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াতে যোগ দেয় সিভিল এভিয়েশনের নিজস্ব ফায়ার টিম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স টিম, বিমান বাহিনীর টিম এবং এয়ারপোর্ট আর্মড পুলিশের টিমসহ নানা সংস্থার সদস্যরা। দ্রুততার সঙ্গে রানওয়েতে পৌঁছে শুরু হয় আগুন নেভানোর কাজ। একদিকে আগুন নিয়ন্ত্রনে আনা অন্যদিকে যাত্রীদের অক্ষত অবস্থায় বের করে আনা এই চ্যালেঞ্জকে সামনে রেখে শুরু হয় কর্মযজ্ঞ। আগুন নিয়ন্ত্রনের পাশাপাশি আহত যাত্রীদের বিমানে থেকে বের করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া গুরতর আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে যোগ দেয় বিমান বাহিনীর বিশেষ হেলিকাপ্টারও। এই পুরো আয়োজন সমন্বয় করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আজকের মহড়ার উদ্দেশ্য হলো জরুরী অবস্থা মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা পরীক্ষা করা। ফায়ার ফাইটিং গাড়িসহ বিভিন্ন যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা করাসহ জাতীয় পর্যায়ে বিমান চলাচলের ক্ষেত্রে জরুরী অবস্থা মোকাবেলায় দক্ষতা অর্জন করা।  তিনি বলেন, আইকাওয়ের বাধ্যবাধকতা অনুযায়ী আমরা প্রতি দুই বছর পরপর এ ধরনের মহড়া করে থাকি। এ ধরনের মহড়ার ফলে আন্তর্জাতিকভাবে আমাদের সক্ষমতারও জানান দেয়া হয়। তিনি আরও বলেন, দুর্যোগ অবস্থা মোকাবেলায় সারাবিশ্বেই আমাদের একটি সুনাম রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা যেভাবে এটি মোকাবেলা করি, তা আন্তর্জাতিকভাবে অনেক প্রশংসা কুড়ায়। বর্তমান সরকার সিভিল এভিয়েশন সেক্টরকে গুরুত্ব দিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা আস্থা অর্জন করতে পেরেছি বলে নানা উন্নত পরিকল্পনা হচ্ছে এবং নতুন বিমানবন্দর স্থাপনের বিষয়টিও সরকারের সুনজরে আছে।  শেষে তিনি বলেন, আমাদের এখানে এখন পর্যন্ত এ ধরনের দুর্ঘটনা ঘটেনি। তারপরও আমরা সতর্ক থাকি যেন আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দ্রুততম সময়ে যে কোনো দূর্যোগ মোকাবেলা করতে পারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম