ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা এগিয়ে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০২৪,  4:32 PM

news image

বৃষ্টির জন্য সৃষ্ট দুর্ভোগের কারণে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের পরীক্ষার শিডিউল এলোমেলো হয়েছিল। আমরা তা বেশ কাটিয়ে উঠেছি। আগামী বছর পরীক্ষা এগিয়ে আনা হবে। যথাসম্ভব শুষ্ক মৌসুমে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন পরীক্ষার্থীরা। আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় দেরিতে কেন্দ্রে পৌঁছালে সময় বাড়িয়ে দিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। তারপরও অনেক শিক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হতে পারেননি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম