ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২১,  3:47 PM

news image

আগামী ২ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষার সার্বিক প্রস্তুতি জানাতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকেল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরীক্ষার সব প্রস্তুতি তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বুধবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে পরীক্ষার সব প্রস্তুতির বিষয়ে তুলে ধরা হবে। সার্বিক বিষয় তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। ‍আজ বুধবার এইচএসসি পরীক্ষার সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা বাতিল করে বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হবে। এর আগে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, কেন্দ্র, পরীক্ষা নেয়াসহ নানা বিষয়ে বোর্ডপ্রধানদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেসব বিষয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম