ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মায় বিলীন শত শত বিঘা জমি আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫ দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত গ্যাসসংকটে বন্ধ হচ্ছে কারখানা ইসরায়েলের বিরোধিতার মুখে আবার মানবাধিকার প্রধান হলেন ফলকার টুর্ক মাকে হারালেন অস্কারজয়ী অভিনেতা দুই ভাই সিটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে উজবেক ডিফেন্ডা পরপর দুই জরিপে এগিয়ে, ব্রাজিলের প্রেসিডেন্টের দৌড়ে শীর্ষে লুলা দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে ধাক্কা, যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  11:45 AM

news image

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপের মাঝেই বিসিবি ও পিসিবির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিসিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, আইসিসির বৈঠকে যোগ দিতে গতকাল দিবাগত রাত ১টায় লাহোরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শেষে আজ বিকেলেই ঢাকা ফিরবেন তিনি। ওই বৈঠকে সমসাময়িক ইস্যু নিয়ে কথা হবে বলে জানা গেছে। এখন দেখা বিষয় কি সিদ্ধান্ত আসে। ভারতের মাটিতে না খেলার ব্যাপারে অনড় ছিল তারা, বিপরীতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার আহবান জানালেও মানেনি আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে।  এরপর অবশ্য ঘটনার জল অনেকদূর গড়িয়েছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান।  সেই ইস্যুতে আইসিসি ও পিসিবির মাঝে নিয়মিত যোগাযোগ চলছে। যাতে পাকিস্তানকে ভারত ম্যাচ খেলার জন্য রাজি করাতে পারে। কারণ, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অন্যায্য দাবি করে শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তখনই তিনি বিশ্বকাপ বয়কটেরও হুমকি দেন।  যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে খেলবে না ভারত ম্যাচ। ওই ম্যাচের ওপর আইসিসি–সহ সংশ্লিষ্ট সব পক্ষেরই বিরাট অঙ্কের আর্থিক লাভ-ক্ষতি নির্ভর করছে। তাই বিষয়টি সমাধানে মরিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম