ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও

#

স্পোর্টস ডেস্ক

১৮ মে, ২০২৫,  10:46 AM

news image

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার লুসিও অগ্নি দুর্ঘটনার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ মে) নিজ বাড়িতে দুর্ঘটনার কবলে পড়েন এই কিংবদন্তি ডিফেন্ডার। এরপর গুরুতর অবস্থায় তাকে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সংবাদ মাধ্যম লা গেজেত্তে দেল্লো স্পোর্টস জানিয়েছে, দুর্ঘটনার লুসিও’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাকে বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। ডাক্তাররা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও’র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, লুসিও নিজের বাড়িতেই অগ্নি দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে অগ্নি দুর্ঘটনা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। ব্রাজিলের জার্সিতে লুসিওর অভিষেক হয়েছিল ২০০০ সালে। এরপর হলুদ জার্সিতে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন ১০৫ ম্যাচ, রক্ষণভাগের খেলোয়াড় হয়েও করেছেন ৪ গোল। ২০০২ সালে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেলেসাওদের হয়ে জিতেছেন দুটি ফিফা কনফেডারেশন কাপ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম