ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির

#

ক্রীড়া প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  10:00 PM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল ইস্যুতে বেশ কয়েকদিন আলোচনায় থাকা সাকিব আল হাসান এবং লিটন দাসও রয়েছেন ঘোষিত দলে। ১৪ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল থেকে। এর আগে, ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে বাংলাদেশ। 

বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম