ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আইপিএল থেকে সরে দাঁড়ালেন আর্চার

#

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২৩,  4:33 PM

news image

আরেকটি আইপিএল আসরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ৭৭ স্লটের বিপরীতে ১১৬৬ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। আগামী ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে মিনি-নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আসন্ন আইপিএলের জন্য নিবন্ধন করেননি ইংলিশ পেসার জোফ্রা আর্চার। চোটের কারণে গত বছর আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারেননি আর্চার। এবার তাকে আর ধরে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন সংস্করণের নিলামেও নাম দেননি আর্চার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশেই সরে দাঁড়িয়েছেন তিনি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেই কারণে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। ২০২২ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও খেলতে পারেননি আর্চার। তখনও চোট সারেনি তার। ২০২৩ সালে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন। দেখে বোঝা যাচ্ছিল, কনুইয়ের চোট সারিয়ে পুরো সুস্থ হতে পারেননি এই ডানহাতি পেসার। এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে মুম্বই। তারপরে আর নিলামে নাম লেখাননি তিনি। চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন আর্চার। কিন্তু মুম্বাইয়ে অনুশীলনের সময় আবার কনুইয়ে ব্যথা পান তিনি। ফলে দেশে ফিরে যান আর্চার। তারপরেই ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সই করেছেন তিনি। তাকে বোর্ড নির্দেশ দিয়েছে, এই পরিস্থিতিতে যেন আইপিএলে তিনি না খেলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম