ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন বাটলার

#

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২৩,  4:38 PM

news image

ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক তিনি। সীমিত ওভারের ক্রিকেটে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি তার। সেই জস বাটলার চলতি আইপিএলে এমন একটি রেকর্ড করে ফেললেন, যার জন্য তার নিজেরই লজ্জা হবে। আইপিএলে একটি মৌসুমে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছেন বাটলার। চলতি আইপিএলে পাঁচবার শূন্য রানে আউট হন তিনি। শুক্রবার (১৯ মে) ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোনও রান না করেই কাগিসো রাবাডার বলে আউট হন রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান বাটলার। সেই সঙ্গে সঙ্গেই গড়ে ফেলেন লজ্জার রেকর্ড।  আইপিএলের কোনও একটি মৌসুমে চারবার শূন্য রানে আউটের লজ্জাজনক নজির এতদিন ছিল একাধিক ক্রিকেটারের। ২০০৯ সালে ডেকান চার্জার্সের হার্শেল গিবস চারবার শূন্য রানে আউট হয়েছিলেন। ২০১১ সালে পুণে ওয়ারিয়র্সের মিঠুন মানহাস চারবার শূন্য রানে আউট হন। ২০১২ সালে পুণে ওয়ারিয়র্সের মণীশ পাণ্ডেও চারবার শূন্য রানে আউট হন। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন শিখর ধাওয়ান চারবার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের ইওন মর্গ্যানও চারবার শূন্য রানে ফিরেছিলেন। সেই বছরই পাঞ্জাব কিংসের নিকোলাস পুরানও চারবার শূন্য রানে আউট হয়েছিলেন। লজ্জার রেকর্ডে সবাইকে টপকে গেলেন বাটলার। এবার আইপিএলে ১৪ ম্যাচে বাটলার করেছেন ৩৯২ রান। যার মধ্যে আছে চারটি অর্ধশতরান। সর্বোচ্চ ৯৫। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম