আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর জেলা ও মহানগর পুলিশের প্রেস ব্রিফিং
০৯ আগস্ট, ২০২৪, 10:44 AM
NL24 News
০৯ আগস্ট, ২০২৪, 10:44 AM
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর জেলা ও মহানগর পুলিশের প্রেস ব্রিফিং
আবুল হোসেন বাবলুঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিসহ অন্যান্য বিষয় সম্পর্কে রংপুর রেঞ্জ ডিআইজি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পৃথক পৃথক প্রেস ব্রিফিং করেছেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে রংপুর জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুর সোয়া দুই টায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয় এর সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত)। অপরদিকে একই বিষয়ে বিকেল সাড়ে তিনটায় মেট্রোপলিটন পুলিশ কনফারেন্স রুমে ব্রিফ করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম বার পিপিএম,। ব্রিফিংকালে রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনার সাংবাদিকদের মাধ্যমে রংপুরের সাধারণ মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং শিক্ষার্থীদের কাছে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা এবং দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান। তারা বলেন, পুলিশ বিহীন অবস্থায় বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি লুটপাট সহ অপ্রীতিকর কিছু ঘটনা ঘটছে। যার নিরাপত্তার জন্য পুলিশের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শোককে শক্তিতে পরিণত করে পূর্ণ মনোবল নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে জেলা পুলিশ আইনের আলোকে কাজ করতে শুরু করলে অচিরেই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে জনগণের মনে সস্তি ফিরে আসবে বলে তারা মন্তব্য করেন। নিজেরাই যেখানে নিরাপদ নেই সেখানে মানুষের নিরাপত্তা দিবে কিভাবে। তারা মহাপরিচালক বরাবর ১১ দফা দাবি জানিয়েছে। আজ অন্তর্বর্তীকালীন সরকার শপথ ও দায়িত্ব গ্রহণের পর আশাকরি নতুন আইজিপি মহোদয় তা আমলে নিলে পুলিশ কার্যক্রম শুরু করবে।