ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আইনজীবী আলিফ হত্যায় সাদা টি-শার্ট পরে অংশ নেওয়া সেই যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৫,  5:12 PM

news image

চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সাদা টি-শার্ট পরিহিত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবকের নাম সুকান্ত। এর মধ্য দিয়ে আলোচিত এই হত্যা মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুকান্তের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি জানান, র‌্যাব বান্দরবান এলাকা থেকে সুকান্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে। তিনি আরও জানান, আলিফ হত্যা মামলার চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, স্ট্যাম্প, বঁটি, লোহার রড, গাছের ফলা, ত্রিশূল ও পাথরসহ বিভিন্ন মারাত্মক অস্ত্র ব্যবহার করে কুপিয়ে ও আঘাত করে আইনজীবী আলিফকে হত্যা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১ জুন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  এরপর গত ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানি শেষে সব ৩৯ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম