ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

অভিযোগের প্রমাণ পেলেই ব্যাংক থেকে চাকরিচ্যুত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  8:13 PM

news image

কোন প্রমাণিত অভিযোগ ছাড়া অদক্ষতার অজুহাতে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না। একই অজুহাতে চাকরিচ্যুত করা যাবে না কর্মকর্তা-কর্মচারীদের। এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, শুধুমাত্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক-কোম্পানির কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না।

অনুরূপ অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়, উপরোক্ত অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলী সার্বিকভাবে বিশ্লেষণ না করে, কোন কোন পর্যায় থেকে খণ্ডিতভাবে বিভ্রান্তিমূলক ব্যাখ্যা প্রদান করায় ব্যাংক কর্তৃক উক্ত সার্কুলারের নির্দেশনা পরিপালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়। নির্দেশনায় বলা হয়, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোন অভিযোগ থাকলে, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণে প্রশাসনিক কার্যক্রমে কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে আলোচ্য অনুচ্ছেদে শুধুমাত্র আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা বা কোন প্রমাণিত অভিযোগ ছাড়াই অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম