ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে ফুটপাত ও হকারমুক্ত করায় স্বস্তিতে লাখো শ্রমিক

#

২৮ অক্টোবর, ২০২৫,  9:49 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনের ফুটপাত ও ভাদাইলগামী রাস্তায় নির্বিঘ্নে চলাচলের জন্য হকারমুক্ত করেছে স্থানীয় এলাকাবাসী। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমেছে কয়েক লাখ মানুষের। ২৮শে অক্টোবর মঙ্গলবার সকালে ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ডিইপিজেড) পুরাতন জোনের বিপরীতে মহাসড়কের ফুটপাত হকারমুক্ত করা হয়। এলাকাবাসী জানান, ডিইপিজেড থেকে ভাদাইলমুখী আঞ্চলিক সড়কের মুখে ফুটপাতটি দীর্ঘদিন ধরে হকারদের দখলে ছিল। ফলে মহাসড়ক ও সংযোগ সড়কে প্রায়ই যানজট লেগে থাকত। এতে ভাদাইল এলাকায় বসবাসরত কয়েক লাখ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হতো। বিশেষ করে শ্রমিক, শিক্ষার্থী ও রোগীরা নিয়মিত বিড়ম্বনার শিকার হতেন। জুবায়ের নামের এক বাসিন্দা বলেন, খুব ভালো একটা কাজ হয়েছে। আগে এই রাস্তায় প্রায়ই যানজট লাগত, এখন আশা করা যায় চলাচল অনেক সহজ হবে। সবাই যদি এভাবে সচেতন থাকি, এলাকা আরও সুন্দর হবে।’ গাড়িচালক মনিরুল বলেন, ফুটপাত হকারমুক্ত হওয়ায় রাস্তা অনেক পরিষ্কার হয়েছে, আগের মতো আর জ্যাম লাগবে না। স্থানীয় রফিকুল ইসলাম বলেন,ভাদাইলের যুবসমাজ আজ দীর্ঘদিনের ভোগান্তি থেকে গ্রামবাসীকে মুক্তি দিয়েছে, এতে আমরা খুব খুশি। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন বলেন, ‘হকারদের দখলে থাকার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে প্রতিনিয়ত যানজট তৈরি হতো। তাই ক্লাবের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবকদের সঙ্গে নিয়ে ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আবুল কালাম আজাদ,আলী হোসেন,দীন মোহাম্মদ,মকবুল হোসেন,আলমগীর হোসেন,ইয়ার হেসেন,সুলতান, মাসুদ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম