ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

চাল আমদানির মেয়াদ এক মাস বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  5:49 PM

news image

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে দেশে চাল আমদানির মেয়াদ আরো এক মাস বাড়িয়ে আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছে সরকার।  রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের চাল আমদানি ও বাজারজাতকরণের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো।  সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা। এতে দেশে চাল আমদানির ধারা অব্যাহত থাকবে ও খোলাবাজারে চালের সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিলে গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। চাল আমদানির মেয়াদ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তীতে যা বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করে সরকার। এবার চাল আমদানির মেয়াদ আরেক দফা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম