ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় পাকিস্তান: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  8:27 PM

news image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় পাকিস্তান।সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, জেইসি বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে। সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে।  তিনি বলেন, বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও কৃষিপণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষভাবে আমরা পাট আমদানিতে আগ্রহী। এদিকে, বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য রফতানি নিয়ে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের পিএইচএ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম