ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

অবশেষে চালের রপ্তানি মূল্য কমাচ্ছে ভারত

#

২৫ অক্টোবর, ২০২৩,  2:27 PM

news image

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য কমাতে যাচ্ছে ভারতীয় সরকার। যদিও এ বিষয়ে এখনও কোনও নির্দেশনা জারি করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, খাদ্যপণ্যটির রপ্তানি মূল্য হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এখন ভারতে প্রতি মেট্রিক টন বাসমতি চালের রপ্তানি মূল্য ১২০০ ডলার। সেটা কমিয়ে ৮৫০ ডলার করার দাবি জানিয়েছিল সংগঠনগুলো। কিন্তু খাদ্য মন্ত্রণালয় তা কমিয়ে ৯৫০ ডলার করতে সম্মত হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে বাসমতি চাল রপ্তানিতে ভারতকে টপকে গেছে পাকিস্তান। এরপরই মূল্য কমানোর দাবি জানায় সংগঠনগুলো। তবু না কমানোই বিদেশে ভোগ্যপণ্যটি রপ্তানি বন্ধ করার হুমকি দেয় এক শীর্ষ রপ্তানিকারক সংস্থা। এরপরই টনক নড়ে খাদ্য মন্ত্রণালয়ের। দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল। গত ১৯ অক্টোবর খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটি নির্দিষ্ট সময়ে এ নিয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। ততদিন পর্যন্ত বর্তমান রপ্তানি মূল্য বহাল থাকবে।  প্রসঙ্গত, প্রতিবছর প্রচুর বাসমতি চাল বিদেশে রপ্তানি করে ভারত। যার পরিমাণ প্রায় ৪০ লাখ টন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইরানে এ চালের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও ভালো কদর আছে। তবে রপ্তানিকারক সংস্থাগুলোর দাবি, ভারতের রপ্তানি মূল্য বেশি। ফলে বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২২-২৩ অর্থবছরে ৪,৭৯০ কোটি ডলারের বাসমতি চাল বিদেশে রপ্তানি করে ভারত। তবে চলতি অর্থবছরের এপ্রিল-আগস্ট পর্যন্ত ২০ লাখ টন খাদ্যশস্যটি রপ্তানি করেছে দেশটি। যার দাম প্রায় ২,২০০ কোটি ডলার। এবার বাসমতির রপ্তানি বেড়েছে ১২ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম