ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ৪০ কমিশনারকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  4:45 PM

news image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়েছে, যা সংস্থাটির ইতিহাসে বিরল। প্রত্যেককে তাদের বর্তমান কর অঞ্চল বা কর অনুবিভাগ থেকে সরিয়ে এনবিআরের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক আদেশে এ তথ্য অবহিত করেছে এনবিআর। সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করে তার স্থলে বসানো হয়েছে ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে।

কর অঞ্চল-৪ এর কমিশনার লুৎফুল আজীমকে কর অঞ্চল-১ এ; কর অঞ্চল-৭ এর কমিশনার রওনক আফরোজকে বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক পদে; বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুনকে কর অঞ্চল-৬ এর কমিশনার; খুলনা কর পরিদর্শী রেঞ্জের মুন্সী হারুনুর রশীদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে; ঢাকা কর পরিদর্শী রেঞ্জের গণেশ চন্দ্র মন্ডলকে কেন্দ্রীয় জরিপ অঞ্চলে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের কর পরিদর্শী রেঞ্জের শব্বির আহমেদকে ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার; ঢাকার কর অঞ্চল-১ এর কমিশনার এ কে এম হাসানুজ্জামানকে ঢাকার কর আপিল অঞ্চল-১ এর কমিশনার; ঢাকা কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সিরাজুল করিমকে ঢাকার কর অঞ্চল-৮ এর কমিশনার করা হয়েছে। নারায়ণগঞ্জের কর কমিশনার শারমিন ফেরদৌসীকে ঢাকার কর অঞ্চল-১১; ঢাকার কর অঞ্চল-৩ এর কমিশনার কাজী লতিফুর রহমানকে কর অঞ্চল-৯ এ বদলি করা হয়েছে।

এছাড়া বরিশালের কর কমিশনার সারোয়ার হোসেন চৌধুরীকে খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার; খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার আবুল বাশার আকনকে ঢাকার কর অঞ্চল-২৪ এর কমিশনার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম