ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

#

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  4:28 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছয় হত্যা মামলাসহ ১১মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতারকৃত রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত রংপুর। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করা হয়। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার তুষার কান্তি মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত তার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলি তদন্তাধীন রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা যায়, তাকে জিআর ৩৮৬/২৪ (কোতয়ালী) ৩৮৭/২৪ (কোতয়ালী), ৪০১/২৪ (কোতয়ালী), ৪০২/২৪ (কোতয়ালী), ৪০৩/২৪(কোতয়ালী) মূলে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এ সময় জিআর ৩৮৭/২৪ (কোতয়ালী) মূলে ভিকটিম আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত আসামীর ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত তার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলি তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য যে, গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার এলাকার একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম