ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে বিয়ে করতে গিয়ে কারাগারে বর

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  5:02 PM

news image

শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ে করতে গিয়ে কারাগারে গেলেন বর। অপ্রাপ্তবয়স্ক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করতে যাওয়ায় বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (২০ ডিসেম্বর) সোমবার বিকেলে সংবাদ পেয়ে নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে কনের পিতার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হাজির হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের কাচনা গ্রামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী (১৬) এর সঙ্গে মাদারীপুরের কালকিনি উপজেলার চর দাতবালি গ্রামের আব্দুস সাত্তার আকনের ছেলে দুলাল হোসেন (৩২) এর বিয়ের আয়োজন করে উভয় পরিবার।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়। সেইসঙ্গে বরকে ৭ দিনের কারাদণ্ড, কনের বাবাকে ১০ হাজার টাকা ও ছেলের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ওই কনের বয়স ১৮ এর নিচে হওয়া বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা অনুসারে আর্থিক অবস্থা বিবেচনা করে এই রায় দেয়া হয়। এছাড়া ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না এই মর্মে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা নেয়া হয়। এসময় উপস্থিত সবাইকে বাল্য বিবাহ কুফল সম্পর্কে পরামর্শ দিয়ে সবাইকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত। গোসাইরহাট উপজেলায় বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ বিভাগ ও সাধারণ জনগণ সার্বিক সহযোগিতা করেছেন বলে জানান তিনি। নারী ও শিশুর অধিকার রক্ষায় স্থানীয়দের অবদান প্রশংসনীয়। গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত জানিয়েছেন, নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে ১৮ বছরের কম বয়সী এক মেয়েকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে এমন সংবাদে আমি ঘটনাস্থলে যাই এবং বরকে আটক করি। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা অনুসারে বরকে ৭ দিনের কারাদণ্ড কারাগারে পাঠানো হয়। বাল্যবিবাহের আয়োজন করায় বরের বাবাকে ৫০ হাজার টাকা ও কনের বাবাকে ১০ টাকা জরিমানা করা হয়।সূত্র : আরটিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম