ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

অনলাইন আবেদনে মিলবে ৭ কলেজের সার্টিফিকেট

#

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  10:48 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এখন থেকে অনলাইন আবেদনের মাধ্যমেই সার্টিফিকেট ও নম্বরপত্র তুলতে পারবেন। এর ফলে সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে সাত কলেজ শিক্ষার্থীদের সশরীরে আর ঢাবিতে যেতে হবে না।  বিষয়টি নিশ্চিত করে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে কলেজ অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই চিঠিতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত কলেজের সেবার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীর সার্টিফিকেট ও নম্বরপত্রের আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ‘কলেজের জন্য নির্দেশাবলি’ নামে একটি দিক নির্দেশনা মেইলে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি অতি জরুরি উল্লেখ করে, সব বিভাগে গুরুত্ব সহকারে জানানোর জন্যও চিঠিতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে সার্টিফিকেট ও নম্বরপত্রের পাওয়ার আবেদন করার জন্য সাত কলেজ শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। অনলাইন আবেদনের সুযোগ তৈরি হওয়ার ফলে শিক্ষার্থীদের আর আগের মতো ভোগান্তি পোহাতে হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম