ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

'অতিরিক্ত মদপানে' রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০২২,  6:19 PM

news image

মদপান করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর মাসুরুর মুহিত (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মুহিতেরর বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাঁতী গ্রামে। তিনি থানাধীন তালাইমাড়ীস্থ বিএস বি ছাত্রাবাস অবস্থান করতেন। রবিবার (২ জানুয়ারী) দিবাগত রাত ১টা ১৫মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করতব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন। তিনি জানান, ওই শিক্ষার্থী অতিরিক্ত মদ্যপান করে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছে সেটা লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৮টা ১৫ মিনিটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তি অবস্থায় রাত ১টা ১৫মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মদপানে তার মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম