ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

‘স্পাইনোট’ ভাইরাস চিন্তা বাড়াচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীদের

#

আইটি ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৩,  10:26 AM

news image

সম্প্রতি সাইবার সিকিউরিটি সংস্থার গবেষকরা স্পাইনোট নামে একটি অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজান আবিষ্কার করেছে। যে ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অপারেটিং সিস্টেমকে নিয়মিত আপডেট রাখবে বলে দাবি করে। এফ-সিকিউর সাইবার সিকিউরিটি সংস্থার বিশেষজ্ঞরা তাদের একটি রিপোর্টে স্পাইনোট ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, এই ম্যালওয়্যারটি বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া টেক্সট মেসেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের এটি ইন্সটল করার জন্য প্ররোচিত করে।

রিপোর্টে আরও বলা হয়েছে, এই বিপদজনক ম্যালওয়্যারটি অন্যান্য ম্যালওয়্যারের থেকে অনেক আলাদা। কারণ, এটি যে কেবল ব্যবহারকারীর কল লগ, ফোনের ক্যামেরা, টেক্সট মেসেজ বা ফোনের তথ্য চুরি করে তা নয়, এর পাশাপাশি এটি ফোনের হোম স্ক্রিনে বা যেকোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সহজেই লুকিয়ে থাকতে পারে। আর এটি এতটাই শক্তিশালী যে সিকিউরিটি সিস্টেমের পক্ষেও একে খুঁজে পাওয়া এবং ডিলিট করা বেশ কঠিন হয়ে যায়। স্পাইনোটের আরেকটি ভয়ংকর দিক হলো এটি ফোন কলসহ চারপাশের বিভিন্ন শব্দও রেকর্ড করতে পারে। অর্থাৎ এটি সহজেই আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কথোপকথন শুনে নিতে পারে। যেটি ব্যবহারকারীদের অনেক সমস্যায় ফেলতে পারে। আর ফোনের সেটিংসের মাধ্যমে এই অ্যাপটিকে সরানো খুব সহজ কাজ নয়। কারণ, স্পাইনোট খুবই চতুর এবং এটি ডিভাইসের সেটিংস মেনু বন্ধ করে দেয়, ফলে এর হাত থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম