ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে: আলী রীয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৫,  3:53 PM

news image

গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৩১ আগস্ট) দুপুরে প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণমাধ্যমের সংস্কারের দায়িত্ব সাংবাদিকদেরই নিতে হবে। সবকিছু কমিশন বা সরকার করে দিতে পারবে না। এ সময় দীর্ঘসময় যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের সমালোচনাও করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতৃত্ব কোনোভাবে দায় এড়াতে পারে না। ভবিষ্যতে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতে তাদের অঙ্গীকার করতে হবে। নিরাপত্তা, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মালিকপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার আশায় সম্পাদকরা দালালি করলে কোনোদিন অধিকার আদায় সম্ভব না। এদিন আলোচনা সভায় অন্যদের মধ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ছাড়াও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম