ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

‘সেলফ লাভ’: যৌনতা নিয়ে মুখ খুললেন সোনি

#

বিনোদন ডেস্ক

২১ আগস্ট, ২০২২,  12:28 PM

news image

কিছুদিন আগেই 'সেলফ লাভ'র ঘোষণা দিয়ে নিজেকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কণিষ্কা সোনি। কিন্তু বিয়ের পর-ই ‘দিয়া অউর বাতি হম’ খ্যাত এই অভিনেত্রী সমালোচকদের আক্রমণের মুখে পড়েন। এবার সমালোচকদের জবাব দিলেন তিনি। কেন নিজেকে বিয়ে? এই প্রশ্নের জবাবে কণিষ্কা লিখেছেন, ‘আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকেই চোখ কপালে তুলছেন আমি জানি। কিন্তু আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী। আমার মনে হয়, শুধু যৌনতার জন্য বিয়ে নয়। ভালোবাসা, সততার জন্য বিয়ের মতো সুন্দর সম্পর্ক। কিন্তু এই বিষয়গুলো থেকে আমার বিশ্বাস চলে গেছে। তাই আমি একাই বাঁচতে চাই। আমার পোস্ট গুগুল ট্রেন্ডে এক নম্বরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।

তবে এই লাইম লাইট পাওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি মন থেকে বলছি, যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি খুশি। এই মুহূর্তে আমি যুক্তরাষ্ট্রে রয়েছি। আমার কেরিয়ারের ওপর ফোকাস করছি।  ভারতের স্থানীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, ‘কয়েক মাস আগে নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশটির গুজরাটের বাসিন্দা ক্ষমা বিন্দু। তার এই সিদ্ধান্ত গোটা দেশকে চমকে দিয়েছিল। বহু সংগঠন তার বিয়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল। এই সিদ্ধান্ত রুখে দিয়ে আন্দোলনের কথাও বলেছিলেন অনেকেই। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। এরপরেই একই পথে হাঁটার কথা ঘোষণা করেন জনপ্রিয় টেলিভিশন তারকা কণিষ্কা। তখন তিনি বলেন, ‘আমি নিজেকে ভালোবাসি। নিজেই সব স্বপ্ন পূরণ করতে চাই। তাই সোলোগামী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’দিয়া অউর বাতি হাম, দো দিল এক জান, দেব কা দেব...মহাদেব, পবিত্র রিশতা, সঙ্কটমোচন মহাবলী হনুমানর মতো একাধিক টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন এই ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। নিজেকে বিয়ের পর কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরতে দেখা যায় তাকে। এরপরেই তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল। সূত্র: এই সময়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম